জমানো টাকা চাইতে গিয়ে খুন আমানতকারী - The News Lion

জমানো টাকা চাইতে গিয়ে খুন আমানতকারী

 


দি নিউজ লায়নঃ    বেসরকারি অর্থলগ্নি সংস্থায় জমানো টাকা ফেরত চাইতে গিয়ে সংস্থার এজেন্টের পরিবারের হাতে খুন হলেন এক আমানতকারী। মৃতের নাম সাহাবুদ্দিন কাজী (৪৬) বাড়ি উলুবেড়িয়া চেঙ্গাইল কাজীপাড়ায়। ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে।


জানা গেছে চেঙ্গাইল কাজী পাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন এলাকার বাসিন্দা ইজাজুল কাজীর মাধ্যমে একটি চিটফান্ড সংস্থায় ১৮ হাজার টাকা জমা করে। সম্প্রতি শাহাবুদ্দিনের বড় মেয়ের আশীর্বাদের অনুষ্ঠানের দিন ঠিক হয়। শনিবার সেই জন্য শাহাবুদ্দিনের স্ত্রী পাকিজা বেগম ইজাজুলের বাড়িতে টাকা চাইতে যান।


 অভিযোগ ইজাজুলের পরিবার পাকিজা কে গালমন্দ করে তাড়িয়ে দেন। পাকিজা বাড়ি ফিরে স্বামীকে সব খুলে বললে শাহাবুদ্দিন তার স্ত্রী ও মেয়ে সারিকা পুনরায় ইজাজুলের বাড়িতে যান। অভিযোগ সেই সময় ইজাজুল শাহাবুদ্দিনকে মারধর করে। শাহাবুদ্দিন মার খেয়ে বাড়ি চলে আসার সময় ইজাজুলের বাবা বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে পুনরায় শাহাবুদ্দিন কে বাড়িতে ডেকে নিয়ে যায়।


 অভিযোগ ইজাজুলের পরিবার ঘোড়ায় শাহাবুদ্দিনকে মারধর করে।নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। পরে রবিবার সকালে উলুবেড়িয়া থানার দুই বোনকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.